মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নিপাভাইরাসের বিরুদ্ধে মানুষের করা হচ্ছে সচেতন

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০২০ ইং
নিপাভাইরাসের বিরুদ্ধে মানুষের করা হচ্ছে সচেতন
চুয়াডাঙ্গা বাংলাদেশের প্রথম রাজধানী ফেসবুক গ্রুপের প্রশংসনীয় উদ্যোগ রুদ্র রাসেল: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-ভিত্তিক গ্রুপ ‘চুয়াডাঙ্গা বাংলাদেশের প্রথম রাজধানী’র সদস্যরা কাজ করছেন সম্প্রতি ছড়িয়ে পড়া নিপাভাইরাসের বিরুদ্ধে। নানা বয়সের নানা শ্রেণি-পেশার সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই গ্রুপে যোগ দিয়েছে স্বেচ্ছাসেবী স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী। ‘চলব মোরা একসাথে জয় করব মানবতাকে’ এই স্লোগানে তারা কাজ করছে জেলাবাসীকে নিয়ে। ‘চুয়াডাঙ্গা বাংলাদেশের প্রথম রাজধানী’র সদস্যরা শুধুমাত্র নিপাভাইরাসের বিরুদ্ধেই নয়, ইতোমধ্যে করোনা মহামারি, বাল্যবিবাহ ও ইভ টিজিং প্রতিরোধেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গ্রুপের সদস্যরা জানান, ‘নিপাভাইরাসের প্রাদুর্ভাব এখন পর্যন্ত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সীমাবদ্ধ, তবে এটি মারাত্মক মহামারির রূপ নিতে পারে। কারণ এই ভাইরাসের বাহক টেরোপাস (ফ্লাইং ফক্স নামেও পরিচিত) বাদুড় গ্রীষ্মমণ্ডলীয় এবং উপ-ক্রান্তীয় অঞ্চলে বেশি দেখা যায়, যেখানে প্রায় ২০ লাখের বেশি মানুষের বসবাস।’ তাছাড়া যেহেতু মানুষের মাধ্যমেও এই ভাইরাসের সংক্রমণ হতে পারে, সেক্ষেত্রে ঘনবসতিপূর্ণ এলাকায় এটির ছড়িয়ে পড়াটাও খুব স্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি। চুয়াডাঙ্গা জেলা খেঁজুর রস ও খেঁজুর গুড়ের জন্য বিখ্যাত। প্রচুর পরিমাণ খেঁজুরের রস ও খেঁজুরের গুড় উৎপাদন করা হয় এ জেলায়, যা দেশের অন্যান্য জেলাতেও রপ্তানি করা হয়। মরণব্যধি নিপাভাইরাস এ জেলাতে যেন কোনোভাবেই দখল করতে না পারে, সে উদ্দেশ্যে সদর উপজেলার মোমিনপুর, পদ্মবিলা, কুতুবপুর, বেগমপুর ও শংকরচন্দ্র ইউনিয়নের বেশকিছু গ্রামসহ ‘চুয়াডাঙ্গা বাংলাদেশের প্রথম রাজধানী’ গ্রুপের স্বেচ্ছাসেবীরা আলমডাঙ্গা উপজেলার নাগদাহ, আইলহাস, খাসকররা, গাংনী, ভাংবাড়িয়া, খাদিমপুর, জেহালা, ডাউকি, বেলগাছি, কালিদাসপুর, চিৎলা, জামজামি, দামুড়হুদা উপজেলার নতিপোতা ও কার্পাসডাঙ্গা ইউনিয়নের কয়েকটি গ্রাম এবং জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া, উথলী, হাসাদহ বিভিন্ন এলাকায় নিপাভাইরাসের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে ক্যাম্পেইন, লিফলেট বিতরণ, পোস্টার লাগিয়ে ও ব্যানার টাঙিয়ে সাধারণ জনগণকে এই মরণব্যাধি ভাইরাসের লক্ষণ ও সাবধানতা বিষয়ে অবগত করে যাচ্ছে। ‘চুয়াডাঙ্গা বাংলাদেশের প্রথম রাজধানী’ গ্রুপের অন্যনন্য সদস্যরাও তাঁদের নিজ নিজ জেলাতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বিভাগীয় শহর খুলনাতে থাকা গ্রুপের এডমিন প্যানেলের সদস্য শেখ ফিরোজ এর প্রচেষ্টায় We Are Bangladesh (WAB) এর প্রতিষ্ঠাতা এস এম আকবর, রাকিব হাসান ও মাসুম মালিতার মাধ্যমে খুলনাতেও নিপাভাইরাসের সম্পর্কে অবগত করতে লিফলেট বিতরণ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ