মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়া থেকে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০২০ ইং
আন্দুলবাড়ীয়া থেকে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া থেকে একটি মামলায় সাজা প্রাপ্তসহ ৭টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে শাহাপুর ক্যাম্প পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশনের পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি হলেন আন্দুলবাড়ীয়া গ্রামের দৌসীমানাপাড়ার কিনা মণ্ডলের পুত্র আব্দুর রাজ্জাক। পুলিশ সূত্রে জানা গেছে, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলামের নির্দেশে শাহাপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই সোলায়মান হোসেনের নেতৃত্বে টু-আইসি এএসআই হাবিবুর রহমান হাবিব, কনস্টেবল রাশিদুলসহ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামিকে গতকাল সন্ধ্যায় জীবননগর থানায় সোপর্দ করা হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ