মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের উন্নয়ন হয়

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০২০ ইং
আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের উন্নয়ন হয়
নৌকার পক্ষে পথসভায় চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম জোয়ার্দ্দার সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলম মালিক খোকনকে জয়ী করতে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী শহরের ৭ নম্বর ওয়ার্ড সাতগাড়ি, ঝিনাইদহ বাসস্ট্যান্ড, ৮ নম্বর ওয়ার্ড কলোনিপাড়া, ফার্মপাড়া, স্টেশনপাড়া, ৯ নম্বর ওয়ার্ড গমপট্টি, মাছের আড়ৎ পট্টিতসহ বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ করেন তিনি। এসময় ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের উন্নয়ন হয়। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তায় দেশ আজ উন্নয়নের চরম শিখরে পৌঁছেছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করতে হবে। তাই চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রাথী জাহাঙ্গীর আলম মালিক খোকনকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। নির্বাচনী গণসংযোগ ও পথসভায় সফরসঙ্গী ছিলেন জেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান হাফু ও আবু বক্কর সিদ্দিক আরিফ। এসময় আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা পিরু মিয়া, শেখ সাহী, মাসুদুর রহমান মাসুম, আল ইমরান শুভ, টটো, বিপ্লব, রামিম হাসান সৈকত, সামিউল শেখ সুইট, লিটন, শরীফ উদ্দিন, দিপু, লোকমান, আসাদ, আলিম, কবীর, সজল, বাচ্চুসহ প্রমুখ। এদিকে, চুয়াডাঙ্গার বাড়াদী ইউনিয়নের যুবলীগের আহবায়ক শরীফ হোসেনের পিতার জানাযার নামাজে অংশগ্রহণ করেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। গতকাল রাত আটটায় তিনি জানাহা নামাজে শরীক হন এবং জানাজা শেষে জেহালা ইউনিয়নের বড়পুটিমারি পারিবারিক কবরস্থানে নিহতের দাফনকার্যে শরিক হন তিনি।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ