মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

১ লাখ টাকা জরিমানা, ভাটা বন্ধের নির্দেশ

  • আপলোড তারিখঃ ২৪-১২-২০২০ ইং
১ লাখ টাকা জরিমানা, ভাটা বন্ধের নির্দেশ
চুয়াডাঙ্গা গহেরপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান আকিমুল ইসলাম, তিতুদহ: কয়লার বদলে কাঠ পুড়িয়ে ইটভাটা চালানোয় ভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের গোবরগাড়া গ্রামের বাচ্চু মিয়ার ‘জিসান ব্রিক্স ম্যানুফেকচার’ নামক ইটের ভাটায় এই অভিযান চালান চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান। এসময় ভাটা মালিককে না পেয়ে ম্যানেজার খলিলুর রহমানকে ইটভাটা প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ -১৪ ধারায় নগদ এক লাখ টাকা জরিমানা এবং ভাটা বন্ধের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আদালত পরিচালানার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, প্রায় এক বছর ধরে ইটভাটা চালাচ্ছেন বাচ্চু মিয়ে। এই ভাটার জন্য আশপাশের ফসলি জমিগুলো ফসল উৎপাদনে অনুপযোগী হয়ে পড়েছে এবং কাঠ দিয়ে ইট পোড়ানোয় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। গত কয়েকদিন যাবত ‘জিসান ব্রিক্স ম্যানুফেকচার’ নামক ইটের ভাটাকে নিয়ে এমন অভিযোগ দিয়েছে স্থানীয় সুধী মহল। সেই সূত্রেই অবৈধভাবে মাটিকাটা বন্ধসহ জরিমানা করা হয়েছে এবং যতদিন কয়লা দিয়ে ইট পোড়ানোর কার্যক্রম শুরু না করবে, ততদিন ভাটা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যদি আবার পূর্বের মতো ইট তৈরিতে কাঠ ব্যবহার করে তাহলে নগদ ৬ লাখ টাকা জরিমানা ও দুই বছরের কারাদণ্ড দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজু মাস্টার, মেম্বার ফারুক হোসেন চাঁন, লিটু, সাঈদ খোকন, তিতুদহ ইউনিয়ন ভূমি কর্মকর্তা মাহাতাব উদ্দীন, পেশকার শামসুল মিয়া, তিতুদহ ক্যাম্প ইনচার্জ নূর মোহাম্মদ প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ