মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা পৌর নির্বাচনে মেয়র ৫, কাউন্সিলর ৩৮ ও মহিলা কাউন্সিলর পদে ৮ জনের মনোনয়ন সংগ্রহ

  • আপলোড তারিখঃ ২৪-১২-২০২০ ইং
দর্শনা পৌর নির্বাচনে মেয়র ৫, কাউন্সিলর ৩৮ ও মহিলা কাউন্সিলর পদে ৮ জনের মনোনয়ন সংগ্রহ
আওয়াল হোসেন/মোজাম্মেল শিশির: আগামী ৩০ জানুয়ারি দর্শনা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা মনোনয়নপত্র তুলতে শুরু করেছেন। গত ১৪ ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে প্রার্থীরা তুমুল প্রচার-প্রচারণায় নেমেছেন। গতকাল বুধবার পর্যন্ত মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পরানপুর গ্রামের হাবিবুর রহমান বুলেট, দর্শনা পুরাতন বাজারের এনামুল হক শাহ মুকুল, শ্যামপুরের মহিদুল ইসলাম, এইক গ্রামের কামরুজ্জামান ও ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মহিদুল ইসলাম। তবে এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো প্রার্থীই মনোনয়নপত্র সংগ্রহ করেননি। এদিকে, সাধারণ সদস্য কমিশনারের পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১ নম্বর ওয়ার্ডে আজিজুর রহমান, খালেকুজ্জামান খালেক, নাজির উদ্দীন, ২ নম্বর ওয়ার্ডে সোহল রানা, এনামুল কবির, আব্দুল কুদ্দুস, ৩ নম্বর ওয়ার্ডে শহিদুল ইসলাম, রবিউল হক, আনোয়ারুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডে সোহেল মিয়া, মামুন হোসেন, হাবিবুল্লাহ বাহার, আব্দুর রাজ্জাক, মনির সর্দার, রফিকুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডে রাজিবুল ইসলাম, আব্দুল মিয়া, লুৎফর রহমান, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, লাল্টু খান, ৬ নম্বর ওয়ার্ডে হারুন-অর-রসিদ, কামরুল হুদা, রেজাউল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডে আয়নাল হক, কানচু মতবর, সাব্বির হোসেন মিয়া, ৮ নম্বর ওয়ার্ডে বাবলু আক্তার, শরীফ উদ্দীন, নাসির উদ্দীন, চাঁদ মাস্টার, বিল্লাল হোসেন, ৯ নম্বর ওয়ার্ডে বালুর রহমান, সাইদুর রহমান, মঈন উদ্দীন, জহিরুল ইসলাম, আজিজুল হক ও জাহাঙ্গীর আলম। সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শাহিদা বেগম, ফাহিমা খাতুন, আম্বিয়া খাতুন, সুরাতন খাতুন, জাহানারা খাতুন, বিলকিস খাতুন, শিউলী আক্তার ও সেলিনা পারভিন। দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার ইসহাক জানান, ৯টি ওয়ার্ডের ১৬টি কেন্দ্রে, ৮২টি বুথে, ২৭ হাজার ৫২০ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৫৭২ জন এবং নারী ভোটার ১৩ হাজার ৯৪৮ জন। এবারের নির্বাচনে পুরুষ অনুযায়ী নারী ভোটার সংখ্যা বেশি। ৩১ ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ, ৩ জানুয়ারি মনোনয়ন বাছাই ও ১০ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ। আগামী ৩০ জানুয়ারি ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ