মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন

  • আপলোড তারিখঃ ২৪-১২-২০২০ ইং
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন
নৌকার পক্ষে পথসভায় চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম জোয়ার্দ্দার সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলম মালিক খোকনকে জয়ী করতে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। গতকাল বুধবার দিনব্যাপী শহরের মৎস্য আড়ৎ, গমপট্টি, স্টেশন রোড, ৫ নম্বর ওয়ার্ডের রেলপাড়ায়, ইসলামপাড়ার বটতলা মোড়, ছাগল ফার্মপাড়া ও ৬ নম্বর ওয়ার্ডের তালতলায় তিনি পথসভা করেন। এসময় তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে উন্নয়ন হয়। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তায় দেশ আজ উন্নয়নের চরম শিখরে পৌঁছেছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ.লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করতে হবে। তাই চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রাথী জাহাঙ্গীর আলম মালিক খোকনকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। নির্বাচনী গণসংযোগ ও পথসভায় সফরসঙ্গী ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, জেলা যুবলীগের সদস্য অ্যাড. তসলিম উদ্দিন ফিরোজ, হাফু, আবু বক্কর সিদ্দিক আরিফ, আজাদ আলী, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক সোনাহার মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক ইমতাজ আলী, যুবলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, কাউন্সিলর পদপ্রার্থী মোনাজাত শেখ, যুবলীগ নেতা পিরু মিয়া, শেখ সাহী, মাসুদুর রহমান মাসুম, আল ইমরান শুভ, টটো, সামিউল শেখ সুইট, লিটন, মুন্না, রাশেদ, সোহেল, হিমেল, রাজীব, তাবু, টিপু, বজলু, শরীফ উদ্দিন, আলিম, কবীর, সজল মৎস আড়ৎদার সাইদুর রহমান, বিপ্লব, রানা, হারু প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ