মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পুলিশের পাশাপাশি সাধারণ মানুষ এ ব্যাংকের সেবা পাবে

  • আপলোড তারিখঃ ২৩-১২-২০২০ ইং
পুলিশের পাশাপাশি সাধারণ মানুষ এ ব্যাংকের সেবা পাবে
চুয়াডাঙ্গায় কমিউনিটি ব্যাংকের বুথ উদ্বোধনকালে পুলিশ সুপার জাহিদুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বাংলাদেশ পুলিশের মালিকানাধীন (Community Bank) কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বুথ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে সদর থানা-সংলগ্ন মসজিদের পাশে এ বুথের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই বুথের উদ্বোধন করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এসময় তিনি বলেন, এই ব্যাংকের মাধ্যমে পুলিশ সদস্যরা বেতন পাবেন। এছাড়া, পুলিশ সদস্যদের জমি কেনা, বাড়ি নির্মাণ, ব্যবসায় উদ্যোগসহ বিভিন্ন ক্ষেত্রে স্বল্প সুদে ঋণ সুবিধাও পাবেন। পুলিশ সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষ এ ব্যাংকের সেবা গ্রহণ করতে পারবেন। পুলিশ সদস্যরা অবসর সুবিধা, তাদের সন্তানের শিক্ষাবৃত্তি, কারিগরি শিক্ষাবৃত্তি, ডে-কেয়ার সেন্টার স্থাপনসহ বিভিন্ন সুবিধা পাবেন এই ব্যাংক থেকে। পুলিশের দীর্ঘদিনের দাবি পূরণ করে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বাণিজ্যিক কার্যক্রম শুরু করায় মামনীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান, সদর থানার ওসি (তদন্ত) লুৎফুল কবিরসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ