মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় সবেদ আলীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৩-১২-২০২০ ইং
আলমডাঙ্গায় সবেদ আলীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গায় আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে শোডাউন ও পথসভা করেছেন সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে পৌরসভার গোবিন্দপুর থেকে শুরু হয়ে শোডাউনটি শহরের বিভিন্ন চত্বর, রাস্তা ও বাজার প্রদক্ষিণ শেষে নিজ প্রতিষ্ঠান এম সবেদ আলী স্কুলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পৌর মেয়র পদপ্রার্থী এম সবেদ আলী বলেন, বিগত ২৫ বছরে আলমডাঙ্গা পৌরসভায় অনেক মেয়র নির্বাচিত হয়েছেন। দিনের সঙ্গে পাল্লা দিয়ে সারা দেশে ব্যাপক উন্নয়নের প্রসার বৃদ্ধি হলেও আলমডাঙ্গা পৌরসভা অনেক পিছিয়ে আছে। এ পৌরসভার উন্নয়নের চিন্তা কেউ করে না। শুধু নিজেদের স্বার্থসিদ্ধি ও লোপাটে চিন্তা নিয়ে ব্যস্ত থাকে। আলমডাঙ্গা পৌরসভার রাস্তা, পানি নিষ্কাসনের জন্য কোনো ড্রেনের উন্নয়নের ব্যবস্থা নেই। শোডাউন ও পথসভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সেলিম, আলহাজ্ব আনিসুজ্জামান আনু মিয়া, রবিউল ইসলাম পকো মিয়া, মীর মনিরুজ্জামান, আলহাজ্ব শহীদুল ইসলাম, রফিকুল ইসলাম, আ.খালেক, শহীদুল ইসলাম, সেকেন্দার আলি, তুরাপ আলি, ইকবার আলি, আমির উদ্দীন, গোলাম সরোয়ার, আ. আলিম, রশিদ, টরিক হোসেন, সাইদুল ইসলাম প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ