জীবননগরে চার নারীকে সেলাই মেশিন দিলেন সাংসদ টগর
- আপলোড তারিখঃ
২২-১২-২০২০
ইং
প্রতিবেদক, জীবননগর:
জীবননগরে চার নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার জীবননগর উপজেলার ৯ নম্বর ওয়ার্ডে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা-২ আসনের সংস সদস্য হাজি আলী আজগার টগর তাঁর নিজ তহবিল থেকে চারজন দরিদ্র নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছর বাবু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, আরিফুর রহমান, সংরক্ষিত ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রিজিয়া খাতুনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্ধ।
কমেন্ট বক্স