বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে শুভ বড়দিন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২২-১২-২০২০ ইং
মুজিবনগরে শুভ বড়দিন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মুজিবনগর অফিস: মুজিবনগরে খ্রিস্টিয় শুভ বড়দিন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় ভবরপাড়া খ্রিস্টান পল্লীতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভবরপাড়া চার্চ কমিটির সদস্য লুকাস মণ্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন। সভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কৃষক লীগের মোস্তাফিজুর রহমান তুহিন, ভবরপাড়া চার্চ কমিটির সদস্য দোমো, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ হালসোনা, আওয়ামী লীগ নেতা ওমর প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ