নৌকা প্রতীককে বিজয়ী করতে চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আলোচনা সভা
- আপলোড তারিখঃ
২২-১২-২০২০
ইং
সমীকরণ প্রতিবেদক:
আসন্ন চুয়াডাঙ্গায় পৌর নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মেহেদী হাসান হিমেল মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি ও জেলা ক্রীড়াসংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম। আলোচনা সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ওয়াফিক শিপলু।
বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ওয়াসি হাসান রাজিবের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ জীবননগর উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন, দামুড়হুদা উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদ নেতা এস এম সুমন আলী ও আলমডাঙ্গা উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের অন্যতম নেতা আনিচউজ্জামান রিমন।
এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি সিরাজুল ইসলাম মিণ্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ, সাংগঠনিক সম্পাদক তানজিল বারেক, সাফায়েত হোসেন বাবু, দপ্তর সম্পাদক আল নোমান, ধর্মবিষয়ক সম্পাদক রামিম হোসেন, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আব্দুল করিম, ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান মিলন প্রমুখ।
কমেন্ট বক্স