বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে বেগম রোকেয়া স্মরণে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২২-১২-২০২০ ইং
মেহেরপুরে বেগম রোকেয়া স্মরণে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে মহিয়সী নারী বেগম রোকেয়া স্মরণে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে মেহেরপুর পৌরসভা থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়। তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প ইউজিআই আইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন কাউন্সিলর আল-মামুন, নুরুল আশরাফ রাজিব, আল্পনা খাতুন, সচিব জিএম ওবায়দুল্লাহ প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ