মেহেরপুর জেলা কারাগারে পিঠা উৎসব অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
২২-১২-২০২০
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর জেলা কারাগারে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকার সোমবার বেলা ১১টার দিকে কারাগারের কয়েদিদের ইচ্ছা পূরণ করতে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। পিঠা উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেল সুপার মখলেছুর রহমান ও ভারপ্রাপ্ত জেলার সৈয়দ হাসান আলী। জেল সুপার মখলেছুর রহমান বলেন, ‘আমি যতদিন আছি কয়েদিদের ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। কেউ আমাকে কোনো কিছু খাবার ইচ্ছা পোষণ করলে বা কোনো কিছু বললে আমি সেটা বিবেচনা করার চেষ্টা করব।’
কমেন্ট বক্স