বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে শীতার্ত প্রতিবন্ধী শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

  • আপলোড তারিখঃ ২১-১২-২০২০ ইং
ঝিনাইদহে শীতার্ত প্রতিবন্ধী শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে শীতার্ত প্রতিবন্ধী শিশু ও অসহায় দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে হরিণাকুণ্ডু জেলা পরিষদ মিলনায়তনে সঞ্জয় ট্রাস্টের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। সঞ্জয় ট্রাস্টের আহ্বায়ক মানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিণ্টু। বিশেষ অতিথি ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন ও হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি রোকনুজ্জামান রানু, সঞ্জয় ট্রাস্টের সভাপতি আমেরিকা প্রবাসী সঞ্জয় কুমার সাহা।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ