বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমগীর সভাপতি ও জাকিরুল সম্পাদক

  • আপলোড তারিখঃ ২১-১২-২০২০ ইং
আলমগীর সভাপতি ও জাকিরুল সম্পাদক
বাংলাদেশ ছাত্র মৈত্রী চুয়াডাঙ্গা জেলা শাখার কাউন্সিল সম্পন্ন নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ছাত্র মৈত্রী চুয়াডাঙ্গা জেলা শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে। কাউন্সিলে আলমগীর হোসেনকে সভাপতি এবং জাকিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার সকালে কাউন্সিলের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী আব্দুল মোতালেব জুয়েল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কাস পার্টি চুয়াডাঙ্গা জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আনোয়ার হোসেন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক মাহাবুদ রানা তরুণ, কেন্দ্রীয় স্কুলবিষয়ক সম্পাদক রাশেদ খান, চুয়াডাঙ্গা ছাত্র ইউনিয়নের সভাপতি শাওন কুমার রায়, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের (জাসদ) সভাপতি গোলাম কিবরিয়া প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ