উথলীতে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি টগর
- আপলোড তারিখঃ
২১-১২-২০২০
ইং
মুন্না, উথলী:
জীবননগরের উথলীতে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে উথলী গ্রামের পশ্চিমপাড়ায় এই ড্রেন নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগর।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান হাফিজ, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান লুতু, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মঈনুল হাসান মঈন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম কলম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ উথলী ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
জানা যায়, জাইকা প্রকল্পের আওতায় প্রায় ২৩ লাখ টাকা ব্যয়ে উথলী গ্রামের পশ্চিমপাড়ায় স্বপন স্যারের বাড়ি থেকে পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ড্রেন নির্মাণ করা হয়।
কমেন্ট বক্স