চুয়াডাঙ্গা হাতিকাটার আবাসনে কম্বল বিতরণ করলেন ডিসি
- আপলোড তারিখঃ
২০-১২-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
জেলা প্রশাসকের কার্যালয় বা অন্য কোনো স্থানে সমবেত করে শীতবস্ত্র বিতরণ করা হলে একই জন বারবার পাওয়ার নজির রয়েছে। এ কারণে রাতের বেলায় কনকনে ঠান্ডা উপেক্ষা করে হতদরিদ্র, অস্বচ্ছ্বল, সমাজের পিছিয়ে পড়া মানুষ ও শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে সঠিক অসহায় ব্যক্তি নির্ধারণ করে শীতবস্ত্র প্রদানের উদ্যোগ নিয়েছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। গতকাল শনিবার কনকনে শীতের রাতে চুয়াডাঙ্গা সদরের হাতিকাটা আবাসনে অসহায় দুস্থদের মাঝে নিজে উপস্থিত হয়ে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। ফেরার পথে বড় বাজার, রেল ওয়েস্টেশনসহ শহরের বিভিন্ন স্থানে অসহায় মানুষের মাঝেও তিনি কম্বল বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেগম ইসরাত জাহান, নেজারত ডেপুটি কালেক্টর আমজাদ হোসেন প্রমুখ।
কমেন্ট বক্স