বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে

  • আপলোড তারিখঃ ২০-১২-২০২০ ইং
প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে
দর্শনা আল হেরা মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে এমপি টগর দর্শনা অফিস: দর্শনা আল হেরা মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে দর্শনা বাসস্ট্যান্ডের অদূরে দর্শনা-জীবননগর সড়কের রশিক শাহের মাজার সংলগ্ন স্থানে বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আল হেরা ইসলামী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দর্শনা পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে দেন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ আলী আজগার টগর। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখে ছিলেন, সে স্বপ্ন বাস্তবায়ন করতে তার সুযোগ্য কন্যা বর্তমান আ.লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। আজ বাংলাদশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আর বর্তমান আ.লীগ সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে বিএনপি জামাত বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে।’ উথলী ডিগ্রী কলেজের প্রভাষক মাজেদুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক ও দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র ও পৌর আ.লীগের সভাপতি মতিয়ার রহমান, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, দর্শনা পৌর ২নং ওয়ার্ড আ.লীগের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম। এসময় আরও উপস্থিত ছিলেন, দর্শনা বাসস্ট্যান্ড ব্যবসায়ী কমিটির সেক্রেটারী ও পৌরসভার ৪নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন সান্টু, বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী আতিয়ার রহমান হাবু, আ.লীগ নেতা মামুন শাহ, সহসভাপতি আব্দুল মান্নান খান, দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা, হবা জোয়ার্দ্দার, হীরণ, মামুন আহম্মেদ, আজিজুর রহমান সুজন, দর্শনা কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সহসভাপতি কামরুজ্জামান লোমান, সাবেক যুগ্ম সম্পাদক বাকী বিল্লাহ, প্রভাত, রায়হান, অপু সরকার প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ