নৌকাকে বিজয়ী করতে মাঠে থাকবো
- আপলোড তারিখঃ
২০-১২-২০২০
ইং
চুয়াডাঙ্গায় গণসংযোগে আসাদুল বিশ্বাস-আজাদুল ইসলাম আজাদ
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে জেলা আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী গণসংযোগ করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। গণসংযোগকালে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি। বঙ্গবন্ধুকে ভালবাসি। বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকার মাঝি করেছেন, তাকেই আমাদের নির্বাচনে জয়ী করতে হবে। নৌকায় ভোট দিলে পৌরবাসীরাই উপকৃত হবে। পৌর এলাকার উন্নয়ন হবে।
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস বলেন, দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত মানে আমরা যাঁরা আওয়ামী রাজনীতি করি, তাঁদের জন্য সব থেকে বড় কাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের প্রত্যেকটি কর্মীকে দায়িত্ব দিয়েছেন, নৌকাকে জয়ী করতে হবে। আমরা নৌকার পক্ষে কাজ করবো। নৌকাকে নির্বাচনে জয়ী না করা পর্যন্ত আমরা মাঠে থাকবো। মানুষের দ্বারে দ্বারে ঘুরবো। নৌকার বিজয়ের জন্য কাজ করবো।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, আওয়ামী লীগ নেতা বদর উদ্দীন, আবু মাসুম, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক জনি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদ মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল, ছাত্রলীগ নেতা রাসেল ইসলাম মিঠু, ফারহান রাব্বি, আরফিন সজিব, লিখন আহমেদ, রকিবুল ইসলাম রকিব, সুমন খান, অনিক, বিপ্লব, অংকন, সাব্বির, আহমেদ, আকিব, হাসান, রাজন, শাওন প্রমুখ।
কমেন্ট বক্স