চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে নৌকাকে বিজয়ী করার লক্ষে পথসভা ও গণসংযোগ
- আপলোড তারিখঃ
১৯-১২-২০২০
ইং
আনিছ বিশ্বাস:
আগামী ২৮ ডিসেম্বর চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচন উপলক্ষে নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল শুক্রবার বেলা তিনটা থেকে রাত পর্যন্ত চুয়াডাঙ্গা পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের সাতগাড়ি, কুলচারা, দিগড়ী, ডোমচারাসহ বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি এ বি এম জহুরল ইসলাম জোয়ার্দ্দার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজি আলাউদ্দিন হেলা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানি মাসুম, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এনামুল হক, সাবেক সভাপতি করিম হাসান ঝণ্টু, সোনা, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জয়নাল, কাশেম, জহুরুল জোয়ার্দ্দার, আনন্দ, মহোর, সেলটোন, আব্দুল আলিম, সজিব, সেলিম, ছাত্রলীগ নেতা মিঠুন আলী, সাকিল, সাইদুল, রিমন, জুয়েল, শরীফসহ ওয়ার্ড আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কমেন্ট বক্স