নৌকা জিতলে আমরা জিতব, জিতবে শেখ হাসিনা
- আপলোড তারিখঃ
১৯-১২-২০২০
ইং
নৌকার পক্ষে গণসংযোগ ও আলোচনা সভায় আসাদুল বিশ্বাস-আজাদুল আজাদ
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে নৌকাকে বিজয়ী করার লক্ষে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও নির্বাচনী গণসংযোগ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে আলোচনা সভা ও পৌর এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ। তিনি বলেন, ‘আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতীক দিয়েছেন, তাঁর হয়ে আমাদের কাজ করতে হবে। নৌকাকে বিজয়ী করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘আমি বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আমার প্রধান ভরসা। দলের সিদ্ধান্তের বাইরে যাওয়া যাবে না। নৌকাকে জয়যুক্ত করতে হবে। নৌকা জিতলে আমরা জিতব, জিতবে শেখ হাসিনা। নির্বাচনে নৌকাকে জয়যুক্ত না করা পর্যন্ত আমাদেরকে মাঠে থাকতে হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, জেলা কৃষক লীগের আইনবিষয়ক সম্পাদক আব্দুল খালেক, দপ্তর সম্পাদক জনি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদ মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল, ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুন খোন্দকার, ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিলন শেখ, ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম টোকন, স্বেচ্ছাসেবক লীগ নেতা জনি ছরোয়ার, ইমরান, ছাত্রলীগ নেতা সুমন, রাকিব, সাব্বির, জাহিদ, জিহাদ, হাসান, আকিব, বিপ্লব, রাজন, অংকন, দিশান, রাসেল প্রমুখ।
কমেন্ট বক্স