বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খেলাধুলা সুস্থ মানাসিকতার বিকাশ ঘটায়

  • আপলোড তারিখঃ ১৬-১২-২০২০ ইং
খেলাধুলা সুস্থ মানাসিকতার বিকাশ ঘটায়
চুয়াডাঙ্গায় বিজয় দিবস দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধনকালে ডিসি নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মুজিব শতবর্ষ উপলক্ষে দুই দিনব্যাপী বিজয় দিবস-২০২০ দ্বৈত প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন ব্যাডমিন্টন গ্রাউন্ডে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শুরুর আগে এক উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ব্যাডমিন্টন প্রতিযোগীতা উপ-কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এসময় তিনি বলেন, খেলাধুলা সুস্থ্য মানাসিকতার বিকাশ ঘটায়। আজকের এই প্রতিযোগিতা শুধু প্রীতি খেলা বলেই মনে করে সবাইকে খেলতে হবে। খেলায় হার-জিত থাকবেই। পরাজিত হলে মন খারাপ করলে হবেনা, আগামীতে চেষ্টা করতে হবে। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, জেলা যুবলীগের আহ্বায়ক জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ব্যাডমিন্টন প্রতিযোগীতার উপ-কমিটির সদস্য নঈম হাসান জোয়ার্দ্দার। এসময় উপস্থিত ছিলেন ব্যাডমিন্টন পরিচালনা উপ-কমিটির সদস্য সোহেল আকরাম, মহসিন রেজা, রোকনুজ্জামন রোকনসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ। ব্যাডমিন্টন খেলা পরিচালনা করেন মেহেদী ইসলাম রাসেল ও সাইমুজ্জামান মিশা। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্বের খেলা অনুষ্ঠিত হয়। আজ বুধবার হবে ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ