মোবারকগঞ্জ চিনিকলে শ্রমিক কর্মচারী আখচাষী ও জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
১৬-১২-২০২০
ইং
প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের কর্মকর্তা, কর্মচারী, শ্রমিকসহ মিলের আওতাধীন সকল কেন্দ্রের আখচাষী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২ টার সময় মোবারকগঞ্জ চিনিকল স্কুলমাঠ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের এমপি অ্যাড. শফিকুল আজম খাঁন।
সভায় আসন্ন ২০২০-২১ আখ মাড়াই মৌসুমে মিলে পরিস্কার পরিচ্ছন্ন আখ সরবরাহ, ডিজিটাল ওয়ে ব্রিজে ওজন, ই-গেজেটিং প্রদ্ধতিতে পূর্জি বিতরণ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আখচাষীদের আখের টাকা পরিশোধ সহ আখচাষীদের নানান সুবিধা প্রধানের উপর আলোকপাত করা হয়। আগামীতে এ মিলটিকে বাচিয়ে রাখতে আখরোপনে কৃষকদের উদ্ধুদ্ধকরন সহ সকলের প্রতি আহব্বান জানান অতিথিরা।
সভায় আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু, নজরুল ইসলাম ছানা, মোচিকের কৃষি ব্যাবস্থাপক আহসান কবির, মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি ও শ্রমিক ফেডারেশনের আইন এবং দরকষাকষি সম্পাদক গোলাম রসুল, আখচাষি কল্যাণ সমিতির সভাপতি জহুরুল ইসলাম, চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শরিফুল ইসলামসহ মিলের শত শত শ্রমিক কর্মচারীগন।
কমেন্ট বক্স