বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডাকবাংলা ত্রিমহনীতে আবারও তিন দোকানে চুরির চেষ্টা!

  • আপলোড তারিখঃ ১৫-১২-২০২০ ইং
ডাকবাংলা ত্রিমহনীতে আবারও তিন দোকানে চুরির চেষ্টা!
প্রতিবেদক, ডাকবাংলা: ঝিনাইদহের ডাকবাংলায় তিনটি দোকানে চুরির চেষ্টা করেছে চোর চক্র। গতকাল সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা ত্রিমহনী ইয়াসিন শপিং কমপ্লেক্সের সিসিটিভি ক্যামেরা এ ঘটনা রেকর্ড করে। শপিং কমপ্লেক্সের চৌধুরী কসমেটিকস, নিউ গিফট কর্ণার ও হাফিজ সু স্টোরে অভিনব কায়দায় শার্টার ভেঙে দোকানের ভেতরে ঢুকেও কোনো কিছু নিতে পারেনি চোর চক্র। যা এই মার্কেটের ভেতর ও বাইরে থাকা মোট সাতটি সিসিটিভি ক্যামেরা রেকর্ড করে। সিসিটিভির ফুটেজ অনুযায়ী চোর চক্রের চেহারা আংশিক দেখা গেলেও তাদেরকে শনাক্ত করা যায়নি। দোকান মালিকেরা জানান, প্রতিদিনের ন্যায় সকালে দোকান খোলার জন্য দোকানে এলে দোকানের শার্টার ভাঙা দেখতে পায়। বিষয়টি অন্যান্য দোকানদারদের জানালে তারা ছুটে আসেন। ডাকবাংলা ক্যাম্প ইনচার্জ বিল্লাল হোসেন বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল ঘটনাস্থল পরিদর্শন ও সিসিটিভ ফুটেজ সংগ্রহ করি। ফুটেজে চোরদের চেহারা আংশিক দেখা গেলেও স্থানীয় লোকজন কেউ তাদেরকে শনাক্ত করতে পারছেন না। এই চোর চক্র যত ধুর্তই হোক না কেন তাদেরকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় নেওয়া হবে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ