মেহেরপুরে পুলিশ সুপার কাপ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন
- আপলোড তারিখঃ
১৫-১২-২০২০
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনস মাঠে পুলিশ সুপার কাপ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে পুলিশ সুপার এস এম মুরাদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সুপার কাপ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) এফ এম ফয়সাল, মেহেরপুর সদর থানার (ওসি) শাহ দারা খান, ডিবির ওসি জুলফিকার আলী, ডিআইও ওয়ান ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা একাদশ ২৫-২৩, ২০-২৫, ১৫-৪ সেটে কুতুবপুর ইউনিয়নকে পরাজিত করে।
কমেন্ট বক্স