বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীর গাড়াবাড়িয়াতে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

  • আপলোড তারিখঃ ১৪-১২-২০২০ ইং
গাংনীর গাড়াবাড়িয়াতে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়। গাড়াবাড়িয়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী হাজি শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন করেন ইসলামী ব্যাংকের মেহেরপুর শাখার এভিপি ও শাখা প্রধান জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি ব্যাংকের ম্যানেজার আনোয়ার হোসেন ও কাথুলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গোলজার হোসেন। এ সময় বক্তব্য দেন কাথুলী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মেম্বার মহব্বত আলী, কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষক রেজাউর রহমান, কাথুলী ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি শিপন মিয়া, গাড়াবাড়িয়া বাজার কমিটি সভাপতি কুতুবউদ্দিন ও এজেন্ট মেসার্স আলী এন্টারপ্রাইজ স্বত্ত্বাধিকারী আব্দুর রহিম। উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংকের জেলা শাখার অফিসার মইনুল আহমেদ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ