আন্দুলবাড়ীয়ায় ৮ম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
১৪-১২-২০২০
ইং
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় ৮ম বার্ষিকী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার আসরের নামাজের পর আন্দুলবাড়ীয়ার মিস্ত্রিপাড়া মাঠে এ মাহফিলের আয়োজন করে মিস্ত্রিপাড়া মহল্লাবাসী। আন্দুলবাড়ীয়া মিস্ত্রিপাড়া বায়তুন জামে মসজিদের সাবেক ইমাম হাজি আব্দুল বারীর সভাপতিত্বে ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে পবিত্র কোরআন হাদিস ও সুন্নাহর আলোকে তাফসির পেশ করেন হযরত মাওলানা মো. এরশাদ আলী নোমানী। দ্বিতীয় বক্তা হিসেবে তাফসির পেশ করেন হযরত মাওলানা মো. আবুল কাশেম জিহাদী। ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। ওয়াজ মাহফিলে আরও উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার নূর ইসলাম খোকা, আওয়ামী লীগ নেতা শেখ আসাউল ইসলাম গোলাপ, আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাবেক মেম্বার ও বিশিষ্ট ব্যবসায়ী জাফরুল হক বাবলু, আবুল কালাম আজাদ, শহিদুল ইসলামসহ ওয়াজ মাহফিল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।
কমেন্ট বক্স