উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন
- আপলোড তারিখঃ
১৪-১২-২০২০
ইং
চুয়াডাঙ্গা পৌর ৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও আলোচনাসভায় বক্তারা
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে নৌকাকে বিজয়ী করার লক্ষে ৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও নির্বাচনী আলোচনা সভা করেছেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও বর্তমান পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। গতকাল রোববার বিকেলে ৯ নম্বর ওয়ার্ড গুলশানপাড়ায় গণসংযোগ ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের পিছনে এ নির্বাচনী আলোচনা সভা করেন তিনি। আলোচনা সভা ও নির্বাচনী গনসংযোগে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান সামসুল আবেদীন খোকন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আইলহাঁস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুল মালেক, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ ও চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক জনি আহমেদ।
আলোচনা সভা ও নির্বাচনী গণসংযোগে বক্তারা বলেন, গত পাঁচ বছরে চুয়াডাঙ্গা পৌরসভার যে উন্নয়ন হয়েছে, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনারা পুনরায় জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকা প্রতীকে জাহাঙ্গীর আলম মালিক খোকনকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। নৌকার কোনো বিকল্প নেই। আপনারা সকলেই এই বিষয়ে অবগত আছেন। আমরা কেউই নৌকার বাইরে নয়। বর্তমান সরকার উন্নয়নমূলক কর্মকাণ্ড দিয়ে দেশবাসীর সেবা করে যাচ্ছেন। আমাদের চুয়াডাঙ্গা পৌরসভা একটি আধুনিক পৌরসভা হিসেবে সর্বস্তরে সমাদৃত হয়ে উঠবে এই কামনা করি।
এসময় আরও উপস্থিত ছিলেন ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নুরুল ইসলাম, স্থানীয় জোনাব আলী, আশরাফ আলী, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম টোকন, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান শেখ, মানিক, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা জাভেদ আকিব, রাকিবুল ইসলাম রাকিব, সুমন আহমেদ, জিহাদ আহমেদ, আরফিন সজীব, ইসতিয়াক সিথুন, ফারহান রাব্বি, তানজিল তন্ময়, আরাফাত জয়, ডেভিড সোহান, হাসান, জাহিদ, হাকিক, সিফাত, সালেকিন, রাব্বি, সুরুজ, শোভন, সবুজ, অনিক, ইমন সুরুজসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
কমেন্ট বক্স