দর্শনায় বিজয় ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে প্রস্তুতি সভা
- আপলোড তারিখঃ
১৪-১২-২০২০
ইং
দর্শনা অফিস:
দর্শনায় মহান বিজয় ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় দর্শনা পৌরসভার উদ্যোগে পৌরসভার সভাকক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু। এসময় করোনাকালের স্বাস্থ্যবিধি মেনে বিজয় দিবসের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনি, পুস্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও মসজিদ, মন্দির-গীর্জায় বিশেষ প্রার্থনা ও হাসপাতালে খাবার পরিবেশন এবং আজ ১৪ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ৮টায় দর্শনা সরকারি কলেজ প্রাঙ্গণে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন দর্শনা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোশারফ হোসেন, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মজনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী ও দর্শনা পৌরসভার সচিব মনিরুজ্জামান শিকদার। এসময় আরও উপস্থিত ছিলেন দর্শনা পৌর ইমাম সমিতির সভাপতি ও পুরাতন বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নুরুল ইসলাম, দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক কবি আবু সুফিয়ান, দর্শনা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উত্তম কুমার দেবনাথ, যুবলীগ নেতা হবা জোয়ার্দ্দার, ফয়সাল আহম্মেদসহ দর্শনা পৌরসভার সকল কাউন্সিলর, কর্মচারী ও পৌর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কমেন্ট বক্স