বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা বিএনপি নেতা অ্যাড. বুলার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল

  • আপলোড তারিখঃ ১৩-১২-২০২০ ইং
চুয়াডাঙ্গা জেলা বিএনপি নেতা অ্যাড. বুলার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সদস্য ও শ্রমিক দলের সভাপতি এম. জেনারেল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মালিক মজু। দোয়া পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য ও আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. শামিম রেজা ডালিম। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আবু জাফর মন্টু, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলি মাসুদ জোয়ার্দ্দার বাবু, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আশরাফ বিশ্বাস মিন্টু, বিএনপি নেতা তানজিলুর রহমান, জেলা যুবদলের সহসভাপতি সুজন মালিক, আরিফুজ্জামান পিন্টু, মকলেছুজ্জামান, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক জুয়েল মাহমুদ, যুগ্ম সম্পাদক সাজিদ হাসান মালিক সজিব, মতিউর রহমান মিশর, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান রিবন, ছাত্রনেতা জামির উদ্দিন, রফিক হোসেন, রুবেল, ছলেমান, সুজন প্রমুখ। এসময় বাংলাদেশসহ সারা বিশ্ব যেন দ্রুত করোনা ভাইরাস মহামারী থেকে রক্ষা পায়, সেই জন্য দোয়া করা হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ