বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহান বিজয় দিবস পালনে মুজিবনগরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১২-১২-২০২০ ইং
মহান বিজয় দিবস পালনে মুজিবনগরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মুজিবনগর অফিস: মুজিবনগরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মুজিবনগর রেস্ট হাউজের হলরুমে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করে বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগ। বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মধু বিশ্বাসের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম তোতা, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, সদস্য ফেরদৌস হোসেন ম্যান্তা, জেলা পরিষদের সদস্য শাহিন উদ্দীন ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক। এসময় আরও উপস্থিত ছিলেন অর্থসম্পাদক শায়েস্তা খান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহসান আলী মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, বাবুল হোসেন, সুজিত মণ্ডল, কামাল হোসেন, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক রকিব খান, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান তুহিন, আওয়ামী লীগ নেতা কুতুব উদ্দীন, জাহাঙ্গীর আলমসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সভায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। অনুষ্ঠান সঞ্চলনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ