বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে মেয়র কাপ টি-টোয়েন্টিতে ৭ নম্বর ওয়ার্ড সেমিফাইনালে

  • আপলোড তারিখঃ ১১-১২-২০২০ ইং
মেহেরপুরে মেয়র কাপ টি-টোয়েন্টিতে ৭ নম্বর ওয়ার্ড সেমিফাইনালে
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে মেহেরপুর ৭ নম্বর ওয়ার্ড টাইগার দল ও ৫ নম্বর ওয়ার্ড লায়ন দল। খেলায় টস জিতে ৭ নম্বর ওয়ার্ড টাইগারের অধিনায়ক নুরুল আশরাফ রাজিব প্রতিপক্ষ ৫ নম্বর ওয়ার্ড লায়নের অধিনায়ক রিমনকে ব্যাট করার আমন্ত্রণ জানান। প্রথমে ব্যাট করতে নেমে ৫ নম্বর ওয়ার্ড লায়ন নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করে। জয়ের লক্ষ্যে খেলতে মেনে ৭ নম্বর ওয়ার্ড ৩ বল ২ উইকেট হাতে রেখে বিজয় নিশ্চিত করে। খেলা শেষে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ