বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নাসির উদ্দিন সভাপতি ও জামাল উদ্দিন সম্পাদক

  • আপলোড তারিখঃ ০৯-১২-২০২০ ইং
নাসির উদ্দিন সভাপতি ও জামাল উদ্দিন সম্পাদক
চুয়াডাঙ্গা জেলা থ্রি-হুইলার অটো ট্যাম্পু মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন দর্শনা অফিস: চুয়াডাঙ্গা জেলা থ্রি-হুইলার অটো ট্যাম্পু মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার দর্শনা বাসস্ট্যান্ড সংলগ্ন আল-হেরা মাধ্যমিক বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে ১ শ’টি ভোটের অনুকূলে ভোটাররা বেলা ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট যুদ্ধে নাসির উদ্দিন পদে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামাল উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে মোট ৯টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ৫টি পদের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আগেই নির্বাচন কমিশন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫টি পদের প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সহসম্পাদক মোস্তফা লালন, অর্থ সম্পাদক (কোষাধ্যাক্ষ) বাপ্পি হোসেন, দপ্তর সম্পাদক মহিদুল ইসলাম ও নির্বাহী সদস্য শাহাবুল হোসেন। এছাড়াও ভোটযুদ্ধে ১ শ ভোটের অনুকূলে ৯৪ ভোট পোল হয়। নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে সভাপতি পদে নাসির উদ্দিন (সিএনজি) প্রতীকে ৫২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লাল্টু রহমান (সাইকেল) প্রতীকে ৪০ ভোট পান। দুটি ভোট বাতিল গন্য হয়। সহসভাপতি পদে অংশগ্রহণ করেন দুইজন। এর মধ্যে শাহজাহান আলী (আনারস) প্রতীকে নিয়ে ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়। অপরজন মিলন হোসেন (হারিকেন) প্রতীকে ১৬ ভোট পান। এ পদে ৪টি ভোট বাতিল বলে গন্য হয়। সাংগঠনিক সম্পাদক পদে সিরাজুল ইসলাম (ফুটবল) প্রতীকে ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইয়াকুব আলী (গোলাপফুল) প্রতীকে ২৫ ভোট পান। এ পদেও দুইটি ভোট বাতিল হয়। প্রচার সম্পাদক পদে লিটন হোসেন (হাতপাখা) প্রতীকে ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহাজাহান আলী (বালতি) প্রতীকে ৪৪ ভোট পেয়ে পরাজিত হন। এ পদেও ২টি ভোট বাতিল বলে গন্য হয়। নির্বাচন পরিচালনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক পৌর কাউন্সিলর আব্দুল কুদ্দুস ও সহকারী হিসেবে দায়িক্ত পালন করেন কাউন্সিলর সহিকুল আলম অপু, আল-হেরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, আল-হেরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. হান্নান, শিক্ষক মাওলানা ওসমান গণি, রমজান আলী প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ