বাড়িয়া বাঁকা একাদশকে হারিয়ে দারিয়াপুর চ্যাম্পিয়ন
- আপলোড তারিখঃ
০৯-১২-২০২০
ইং
মুজিবনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মুজিবনগর অফিস:
মেহেরপুরের মুজিবনগরে দারিয়াপুরে মরহুম ছোট খোকা, আফতাব উদ্দিন, হযরত আলী ও বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠি হয়। এর আগে খেলার মাঠে জেলা কৃষক লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধ নিয়ে চ্যানেল আইয়ের খুদে গানরাজ উদয়ের কণ্ঠে একটি সংগীত ও সরকারের ধারাবাহিক উন্নয়নের প্লেকার্ড ডিসপ্লে পরিবেশিত হয়।
৩২টি দল নিয়ে মরহুম ছোট খোকা, আফতাব উদ্দিন, হযরত আলী ও বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা হয় গত ১১ অক্টোবর। গতকাল খেলাটির ফাইনাল ম্যাচে দারিয়াপুর একাদশ ও বাড়িয়া বাঁকা একাদশের হাড্ডা-হাড্ডি লড়ায়ে ২-০ গোলে দারিয়াপুর একাদশ-বাড়িয়া বাঁকা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার মাঠে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দারিয়াপুর একাদশের তাইবুকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয় এবং সাব্বির ম্যান অব দ্য টুর্নামেন্ট এবং শিবপুর একাদশের সম্রাট সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। খেলার আয়োজক ও উপজেলা যুবলীগ সভাপতি কামরুল হাসান চান্দুর সভাপতিত্ব প্রধান অতিথি থেকে মেহেরপুর জেলা পিপি অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য প্রথম পুরস্কার হিসেবে বিজয়ী দলকে ৪০ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে রানার্স আপ দলকে ২০ হাজার টাকার চেক প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও গবেষণা পরিষদের সভাপতি হাসানুজ্জামান মালেক, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন চক্রবর্ত্তী, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুস্তাকিম হক খোকন, ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারি বকুল, দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক হোসেন, দারিয়াপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলাম প্রমুখ।
কমেন্ট বক্স