বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর শিল্পকলায় নাটক ‘আগামীর বঙ্গবন্ধু’ মঞ্চায়িত

  • আপলোড তারিখঃ ০৯-১২-২০২০ ইং
মেহেরপুর শিল্পকলায় নাটক ‘আগামীর বঙ্গবন্ধু’ মঞ্চায়িত
প্রতিবেদক, মেহেরপুর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে নাটক ‘আগামীর বঙ্গবন্ধু’ মঞ্চায়িত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটক মঞ্চায়িত হয়। আবুল হাসান তুহিনের রচনায়, সাইদুর রহমানের নির্দেশে এবং মামুনুর রহমান ছোটনের সহযোগিতায় নাটক ‘আগামীর বঙ্গবন্ধু’ মঞ্চায়িত হয়। এর আগে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে সেখানে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলাম, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মালেক।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ