বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর-হাসাদহ সড়ক সংস্কার কাজের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০৯-১২-২০২০ ইং
জীবননগর-হাসাদহ সড়ক সংস্কার কাজের উদ্বোধন
জীবননগর অফিস: জীবননগর-হাসাদাহ সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার হাসাদাহ জোড়া মাইল নামক স্থানে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সংস্কার কাজের উদ্বোধন করেন। হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ^াসের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উপজেলা মহিলা লীগের সভানেত্রী ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জসিম উদ্দীন জালাল ও জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম নান্নু। পিরিয়ডিক মেইনটেন্যান্স প্রোগ্রাম (সড়ক-মেজর)-এর আওতায় ডিবিএস ওয়্যারিং কোর্সর মাধ্যমে উন্নয়ন প্রকল্পের অধীনে হাসাদাহ জোড়া মাইল থেকে জীবননগর হাসপাতাল গেট পর্যন্ত ৫ কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৩৮৪ টাকা ব্যয়ে রাস্তা সংস্কার কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান মইনুদ্দীন (বাশি) লি. যশোর।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ