বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অপরাধ নির্মূলে সচেতনতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

  • আপলোড তারিখঃ ০৯-১২-২০২০ ইং
অপরাধ নির্মূলে সচেতনতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান
দামুড়হুদায় চৌকিদার প্যারেড ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় চৌকিদারদের প্যারেড ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় দামুড়হুদা মডেল থানার উদ্যোগে থানা চত্বরে অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল¬াহ আল মামুনের নির্দেশক্রমে এই সাপ্তাহিক চৌকিদার প্যারেড ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলার ইউনিয়নে কর্মরত শতাধিক চৌকিদারদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই বাকি বিল¬াহ, এসআই তৌহিদ ও এএসআই মসলেম উদ্দিন। এসময় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, ইভটিজিং, চুরি, ডাকাতি এবং সামাজের বিভিন্ন ধরণের অপরাধকর্ম স¤পর্কে সম্যক আলোচনা করা হয় এবং পুলিশের পাশাপাশি চৌকিদারদের ডিউটি করার জন্য বলা হয়। পাশাপাশি এলাকায় যেন কোনো মাদক ব্যবসায়ী, মাদকসেবী না থাকে এবং চৌকিদারদের এলাকা ভিত্তিক যে সম¤Í গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আছে, সে সংক্রান্তে পুলিশকে তথ্য দেওয়ার জন্য বলা হয়। ইউনিয়নের যেকোনো ধরনের অপরাধ নির্মূল করতে সবসময় সচেতনতার সঙ্গে দায়িত্ব পালনসহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত