আল্লাহ দলের সদস্য জাহিদ হাসানকে কারাগারে প্রেরণ
- আপলোড তারিখঃ
০৮-১২-২০২০
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
পুলিশের হাতে আটক আল্লাহ দলের সদস্য জাহিদ হাসানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার বিকেলের দিকে জাহিদ হাসানকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়। জাহিদ হাসান যশোর জেলার চৌগাছা উপজেলার শাহজাদপুরের আজিমুদ্দিনের ছেলে। গত রোববার রাতে মেহেরপুর সদর উপজেলা বারাদি আইসি ক্যাম্পের এসআই আব্বাস আলী তাকে চাঁদবিলের কাছ থেকে আটক করে মেহেরপুর সদর থানায় সোপর্দ করে। এঘটনায় মেহেরপুর সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনের ২০০৯ (স) ২০১৩ এর ৬(২) ১০/১২/১৩ ধারা একটি মামলা দায়ের করা হয়। যার জি আর নং ২১৭/২০। ফার্মা সিটিতে ডিপ্লোমায় ইন্টার্নি করার নাম করে জাহিদ হাসান মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায আল্লাহ দলের হয়ে সদস্য সংগ্রহ করার কাজ করতো বলে জানাযায়। গতকাল সোমবার বিকেলের দিকে জাহিদ হাসানকে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক মোহাম্মদ শাহিন রেজা তাকে আদালতে পাঠানোর নির্দেশ দেন।
কমেন্ট বক্স