আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৯ জনকে জরিমানা
- আপলোড তারিখঃ
০৮-১২-২০২০
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯ জনকে মোট ৫ হাজার ৪ শত টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে আলমডাঙ্গা আলতায়েবা মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, করোনা দ্বিতীয় ঢেউ প্রতিরোধে করোনা স্বাস্থ্যবিধি অমান্য করে রাস্তার পাশে মাছ বিক্রয়ের দায়ে আব্দুল মজিদের ছেলে মাসুম কে স্থানীয় সরকার পৌরসভা আইনের ২০০৯ এর ১০৯ ধারা মোতাবেক ২ হাজার টাকা, দন্ডবিধি ২৬৯ ধারায় মাক্স না পরার কারনে আব্দুল আলীম কে ৫ শত টাকা, বকুলকে ২ শত টাকা, মোস্তাফিজুর কে ২ শত টাকা, মালিককে ২ শত টাকা, জয়নালকে ৫ শত টাকা, জাহিদুলকে ৩ শত টাকা, সড়ক পরিবহন আইনে মানিক কে ১ হাজার টাকা ও নয়নকে ১ হাজার টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহযোগীতায় করেন আলমডাঙ্গা থানা পুলিশের একটি চৌকশ টিম।
কমেন্ট বক্স