বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী হাসানের মোটরসাইকেল শোডাউন

  • আপলোড তারিখঃ ০৮-১২-২০২০ ইং
দর্শনা পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী হাসানের মোটরসাইকেল শোডাউন
দর্শনা অফিস: আসন্ন দর্শনা পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি মেয়র পদপ্রার্থী খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক সভাপতি, দর্শনা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস, ভিপি ও দর্শনা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সাঈদ মো. হাসান দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছেন। গতকাল সোমবার বিকেলে দক্ষিণ চাঁদপুর স্কুলমাঠ থেকে মোটরসাইকেল শোডাউন বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক ও মহল্লা প্রদক্ষিণ শেষে দক্ষিণ চাঁদপুর স্কুলেমাঠে সমবেত হয়। সেখানে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এ নির্বাচনী সভায় আলোচনা করেন মেয়র প্রার্থী আবু সাঈদ মো. হাসান, আওয়ামী লীগ নেতা আবু সাঈদ, নেফাউর রহমান মণ্টু, মোস্তাফিজুর রহমান নান্নু, আবু সাঈদ মো. হোসেন, খন্দকার আশরাফুল আলম, আসাবুল হক মুক্ত, শামীম, যুবলীগ নেতা ইমন, বিপ্লব, অন্তর, রানা প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গার বাঁশবাড়িয়ায় ঋণের চাপে বাবার আত্মহত্যা