বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা ও জীবননগরে মহান বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ০৮-১২-২০২০ ইং
আলমডাঙ্গা ও জীবননগরে মহান বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদীর গনু, ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন ও মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু। এসময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাবুদ্দিন শাবু, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান জোয়ার্দার সুলতান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন আহম্মেদ, কৃষি অফিসার সোহরোয়ার্দি, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারি, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, প্রাণি সম্প্রসারণ কর্মকর্তা ডা. এম জে এ বিলাল, সমবায় অফিসার মজিবর রহমান, যুবউন্নয়ন কর্মকর্তা আননিসুর রহমান, ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মণ্টু, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, মৎস সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মালেক, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু প্রমুখ। সভায় মহান বিজয় দিবস পালন উপলক্ষে কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়। জীবননগর: জীবননগরে মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদিপ্ত সিং। সভায় আরও উপস্থি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগরর সরকারি আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলাউদ্দীন, পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্সি নাসির উদ্দীন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজা, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেস চন্দ্র পাল, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দীন, দলুর উদ্দীন দলু, হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ^াস, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, সীমান্ত ইউপি চেয়ারম্যান ময়েন উদ্দীন। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জীবননগর আড়ৎদর কমিটির সভাপতি ও জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি.এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত