ঝিনাইদহে আন্ত:উপজেলা ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
০৮-১২-২০২০
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে শেষ হয়েছে আন্ত:উপজেলা ভলিবল টুর্নামেন্ট। গত রোববার বিকেলে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মুখোমুখি হয় ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা ও কালীগঞ্জ উপজেলা দল। নির্ধারিত ৫ সেটের খেলায় ৩-২ সেটে কালীগঞ্জ উপজেলা দলকে পরাজিত করে হরিণাকুণ্ডু উপজেলা দল বিজয়ী হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা, জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানীসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।
কমেন্ট বক্স