বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৮-১২-২০২০ ইং
দামুড়হুদায় জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় ৪২তম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের অডিটরয়ামে এ মেলা অনুষ্ঠিত হয়। উক্ত মেলায় অংশগ্রহণ করে দর্শনা সরকারি কলেজ, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ, কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজ, কেরুজ উচ্চবিদ্যালয়, দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুল, দামুড়হুদা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, কলাবাড়ি মাধ্যমিক বিদ্যালয় ও দামুড়হুদা মাধ্যমিক বিদ্যালয় ব্র্যাকের শিক্ষার্থীরা। বিচারকমণ্ডলীর দায়িত্ব পালন করেন দামুড়হুদা উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন, সহকারী প্রোগ্রামার ব্যানবেইজ আব্দুল কাদির ও সহকারী শিক্ষা কর্মকর্তা সেলিম রেজা। প্রদর্শনীতে সিনিয়রদের মধ্যে প্রথম স্থান অধিকার করে দর্শনা সরকারি কলেজের শিক্ষার্থীরা, দ্বিতীয় স্থান অধিকার করে আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা ও তৃতীয় স্থান অধিকার করে কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। জুনিয়রদের মধ্যে প্রথম স্থান অধিকার করে কেরু উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, দ্বিতীয় স্থান অধিকার করে দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলের শিক্ষার্থীরা ও তৃতীয় স্থান অধিকার করে দামুড়হুদা মাধ্যমিক বিদ্যালয় ব্র্যাকের শিক্ষার্থীরা। বিশেষ গ্রুপে অংশগ্রহণ করে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সহিদা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাকী সালাম, সহকারী প্রোগ্রামার আরিফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারসুপারভাইজার রাফিজুল ইসলাম, উপজেলা নাজির ওমর ফারুকসহ কলেজ এবং স্কুলের শিক্ষকরা।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত