বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় নারী প্রতিবন্ধী ফোরাম গঠন অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৮-১২-২০২০ ইং
কার্পাসডাঙ্গায় নারী প্রতিবন্ধী ফোরাম গঠন অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় নারী প্রতিবন্ধী ফোরাম গঠন অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে এসডিডি কারিতাস খুলনা অঞ্চলের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য খলিলুর রহমান ভুট্টর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর কর্মকর্তা হোসনে জাহান। এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি সচিব মহিউদ্দিন, ইউপি সদস্য আব্দুল হাকিম, হাকিম মোল্লা, আসলাম উদ্দিন, ভগু, জুনিয়র প্রোগ্রাম অফিসার রবিন রবার্ট গোলদার, কমিটির সভাপতি সুদিন সরকার, ইউপি সদস্য ইয়াসমিন খাতুন, মাঠ কর্মকর্তা মাহবুব সরকার, ইউনিয়ন সুপার ভাইজার বাপ্পা মন্ডল, নারী ফোরাম সভা নেত্রী বাসবি মন্ডল। অনুষ্ঠানটির সঞ্চানলায় ছিলেন ইউনিয়ন শাখার সুপার ভাইজার মি. বাপ্পা মন্ডল।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত