চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে সভা
- আপলোড তারিখঃ
০৭-১২-২০২০
ইং
সমীকরণ প্রতিবেদক:
আসন্ন চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচন উপলক্ষে নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষে পৌর এলাকার বিভিন্ন স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল থেকে রাত পর্যন্ত পৌর এলাকার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে নির্বাচনী মহল্লা কমিটির সঙ্গে এ নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি এ বি এম জহুরুল ইসলাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজি মো. আলাউদ্দিন হেলা, অটোবাইক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাজু মিয়াসহ নির্বাচনী মহল্লা কমিটির সকল সদস্যবৃন্দ।
কমেন্ট বক্স