নানা আয়োজনে মেহেরপুর মুক্ত দিবস পালন
- আপলোড তারিখঃ
০৭-১২-২০২০
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর মুক্ত দিবস পালিত হয়েছে। জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয় দিবসটি। গতকাল রোববার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় মুক্তিযুদ্ধে শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন। একই সাথে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব:) আব্দুল মালেক মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করেন। এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিথিলা দাস, নাহিদ হোসেন, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আব্দুল মালেক, সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স