বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় দ্য হাউজ অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিক্টেক-এর শাখা উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০৬-১২-২০২০ ইং
চুয়াডাঙ্গায় দ্য হাউজ অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিক্টেক-এর শাখা উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় দ্য হাউজ অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিক্টেক (THE HOUSE OF ENGINEERS & ARCHITLCT)-এর শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা ঈদগাহ পাড়ায় এই অফিসের উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জিমনেসিয়ামের সভাপতি আব্দুল মোতালেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি জেনিক চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী রফিকুল হক ও চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী ইবরুল হাসান জোয়ার্দ্দার। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক প্রকৌশলী কাজী তরিকুল হক, সহকারী পরিচালক প্রকৌশলী এ কে এম ওয়ালিউর রশীদ। উপস্থাপন করেন আইডিইবি জেনিক চুয়াডাঙ্গার বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী টিপু সুলতান। উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. এ কে এম মামুনুর রশীদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. এ কে এম সাইফুর রশীদ, কুষ্টিয়ার ডিএসবি (অব:) বহিদুজ্জামান। অনুষ্ঠানে সভাপত্বি করেন আইডিইবি জেনিক চুয়াডাঙ্গার প্রকৌশলী ইফতেখার উদ্দিন জোয়ার্দ্দার।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ