বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শ্রমিকদের ভালোর জন্য নিজেদের কাজে লাগান

  • আপলোড তারিখঃ ০৪-১২-২০২০ ইং
শ্রমিকদের ভালোর জন্য নিজেদের কাজে লাগান
আন্তঃজেলা ট্রাক ও ট্রাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় টোটন জোয়ার্দ্দার নিজস্ব প্রতিবেদক: আন্তঃজেলা ট্রাক ও ট্রাঙ্কলরী শ্রমিক ইউনিয়ন চুয়াডাঙ্গা জেলা শাখার জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণের মুক্ত মঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সভাপতি এমদাদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রত্যেকটি সংগঠন স স অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনাদের আন্তঃজেলা ট্রাক ও ট্রাঙ্কলরী শ্রমিক ইউনিয়নও শ্রমিকদের কল্যাণে কাজ করছে। আপনাদেরকে সংগঠনের হয়ে কাজ করতে হবে। শ্রমিকদের ভালোর জন্য নিজেদেরকে কাজে লাগান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আঞ্চলিক শ্রম দপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক সিরাজুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম, জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আফজালুল হক বিশ্বাস ও চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাজি রিপন মণ্ডল। চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্রাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুনতাজ আলীর পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সহসভাপতি মামুনুর রশিদ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ