মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন
- আপলোড তারিখঃ
০৪-১২-২০২০
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে এ পথসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসন, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর ও মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন ও পথসভায় বক্তব্য দেন মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদ, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা আক্তার, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, ব্র্যাকের জেলা প্রতিনিধি ফজলুল হক, সিডিপির কো-অর্ডিনেটর জন পি বিশ্বাস প্রমুখ।
কমেন্ট বক্স