বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০৪-১২-২০২০ ইং
মেহেরপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদের প্রাঙ্গণে এ বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলমের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান ফিতা কেটে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেছা লতা। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। দিনব্যাপী ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে ১৩টি বিদ্যালয় অংশ নিচ্ছে। পরে অতিথিবৃন্দ বিজ্ঞান ও প্রযুক্তি মেলার স্টল পরিদর্শন করেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ